শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
গলাচিপায় সাবেক চেয়ারম্যান মতিউর রহমানের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে

গলাচিপায় সাবেক চেয়ারম্যান মতিউর রহমানের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে

Sharing is caring!

মাহবুব সিকদার গলাচিপা পটুয়াখালী:

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের সাবেক সফল ও ন্যায় নিষ্ঠাবান গরিব দুঃখী মানুষের দুঃখ কষ্টের ভাগীদার হয়ে এলাকার মানুষের পাশে থেকে ৮টি বছর সততার সাথে চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অতীতে চর বিশ্বাস ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হয়ে ৫টি বছর স্থানীয় লোকদের বিভিন্নভাবে দান অনুদান দিয়ে জনগণের কাছে সুনাম অর্জন করেন তিনি । থেমে থাকেননি তিনি এবং তার পরিবারের সকল সদস্যদের দান অনুদানের সাহায্যের হাত, দীপ অঞ্চল চরবিশ্বাস এবং চর কাজলের মধ্যবিত্ত এবং গরিব পরিবারের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে তাদের পরিবারের অর্থায়নে তার বাবার নামে হাজী কেরামত আলী মহাবিদ্যাপীঠ ডিগ্রী কলেজ প্রতিষ্ঠিত করে।এখানেই শেষ নয়, অল্প কিছুদিন পরে তার মায়ের নামে চর বিশ্বাস ২ নং ওয়ার্ডে সালেহা খাতুন দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠিত করে, দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে এলাকার শত শত ছেলে মেয়েদেরকে লেখাপড়া করার সুযোগ করে দেন তাদের পরিবারের অর্থায়নে। অবশেষে নিজের পরিবারের ৩ ভাইকে আগলে রেখে ৪ ভাইয়ের মধ্যে তিনি বড় ছিলেন, সততার মধ্যে দিয়ে পরিবারের ৪ ভাইয়ের ছেলেমেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে ভাইদেরকে স্বাবলম্বী করে। গত ৬/১২/২০২৩ইং রোজ বুধবার দুপুর আনুমানিক ১.৩০ মিঃ সময় ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাযা নামাজ ৭/১২/২০২৩ইং রোজ বৃহস্পতিবার তার নিজ এলাকায় হাজী কেরামত ডিগ্রী কলেজ মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে সকাল দশটায় অনুষ্ঠিত হয়, মরহুমের জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD