বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ইয়াবা বেচতে শ্বশুরবাড়ি গেলেন জামাতা

ইয়াবা বেচতে শ্বশুরবাড়ি গেলেন জামাতা

Sharing is caring!

অনলাইন ডেক্স: নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে বরগুনায় শ্বশুরবাড়ি গেলেন চাঁদপুরের এক যুবক। অতঃপর পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বরগুনা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের গ্রিনরোডস্থ কলোনিতে শ্বশুরবাড়ি থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে ২৩০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেপ্তার ইয়াবাকারবারি হলেন – চাঁদপুর জেলা সদর পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা হাজি কবির সরকারের ছেলে মো. নাহিদ হোসেন হৃদয় (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর থেকে বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে বরগুনায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন নাহিদ- এমন গোপন সংবাদের ভিত্তিতে (ডিবি) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. বশির আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। এসময় ওই বাড়িতে তল্লাশি করলে ২৩০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে ইয়াবা জব্দসহ নাহিদকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আলম বলেন, গ্রেপ্তার নাহিদ একজন ইয়াবা সেবনকারী এবং বিক্রেতা। প্রাথমিকভাবে জানা গেছে তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।

বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের রয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD