মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জাপা’র প্রার্থীর মনোনয়নপত্র জমা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে জাপা’র প্রার্থীর মনোনয়নপত্র জমা

Sharing is caring!

মু,হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালীঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। উৎসবমুখর পরিবেশে আজ সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার ৪টি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৮ জন প্রার্থী। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় শত শত নেতাকর্মী নিয়ে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দিতে গিয়ে আচরণবিধি লঙ্ঘন করেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার। ফেস্টুন সহ বিশাল মিছিল নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন তিনি। এ সময় দলীয় সমর্থকেরা তার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

এতে জেলা জুড়ে আলোচনার সৃষ্টি হয়েছে। জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, আমি ও আমার সাথে অল্প সংখ্যক নেতাকর্মী জেলা প্রশাসক অফিস কক্ষে প্রবেশ করি। আমি মনে করি না এতে আচরণ বিধি লঙ্ঘন হয়েছে। মনোনয়ন পত্র জমা দিতে পেরে আমি খুব খুশি ও নির্বাচন অবাধ সুষ্ঠ হলে আমাদের জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তিনি আরো বলেন, সাংবাদিক বন্ধুদের লেখা নিউজের পাতায় ভালো ভালো শিরোনামে আমার এই নিউজ আসবে এটা আমি আশা করি। তবে আমি নিশ্চিত যে কোনো আচরণ বিধি লঙ্ঘন হয়নি। পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন, জেলায় অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কার্যালয় ও সকল গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে এই কর্মকর্তা। পটুয়াখালী জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন রিটার্নিং অফিসার মোঃ নূর কুতুবুল আলম বলেন, পটুয়াখালীর প্রতিটি উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদান করে নির্বাচন আচরণবিধিমালা সম্পর্কে ব্যাপক প্রচার প্রচারণা করা হয়েছে। আমরা আশাকরি সকলেই নির্বাচন আচরণবিধিমালা মেনে চলবে। আচরণবিধিমালা অমান্য করলে আমরা তার বিরুদ্ধে আইন আনুক ব্যাবস্থা গ্রহণ করবো বলে জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD