শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
গলাচিপায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত ১

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন গলাচিপা প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় সড়ক দুর্ঘটনায় মো: রফিকুল ইসলাম দুলাল (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার আমখোলার ইউনিয়নের কুরাল ভাংগা বাশবুনিয়া ৪ নংওয়ার্ডের মোসারেফের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম দুলাল উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চর আগস্তি গ্রামের আব্দুর রব সিকদারের ছেলে। জানা গেছে, দুলাল শুক্রবার সকালে পটুয়াখালী থেকে মোটরসাইকেলে চালিয়ে গলাচিপা যাচ্ছিলেন। আমখোলার মোশারেফের বাড়ির সামনের সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গলাচিপা থেকে আসা আল্লাহর দান নামের একটি যাহার গাড়ী নং ১১ _০০ ১৪, পটুয়াখালী জ, বাসের নিচে ঢুকে যান তিনি। এতে ঘটনাস্থালেই তার মৃত্যু হয়। চর আগস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহ আলম জানান, দুলাল তার চাচাত ভাই। তিনি ঢাকাতে সাব-কন্ট্রাকটারের কাজ করেন। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করেন জানান, বাসটিকে আটক করা হয়েছে এবং লাশের ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD