বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
গণতন্ত্রের সংগ্রামকে শক্তিশালী করতে বরিশালে বাসদ’র সম্মেলন

গণতন্ত্রের সংগ্রামকে শক্তিশালী করতে বরিশালে বাসদ’র সম্মেলন

Sharing is caring!

অনলাইন ডেক্স:  বরিশালের আইকন ডাঃ মনীষা চক্রবর্তীকে সমন্বয়ক করে ৯ সদস্যবিশিষ্ট বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধন করেন বাসদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও বাসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান। এরপরেই একটি বর্ণাঢ্য র্যালি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন বাসদ বরিশাল জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব বিজন শিকদার। সভায় প্রধান বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বাসদ কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জনার্দ্দন দত্ত নান্টু ও বাসদ বরিশাল জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দুলাল মল্লিক। বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়ে বর্তমান সরকার ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে, সর্বশেষ ২০১৪ ও ২০১৮ সালের মত একতরফা নির্বাচনের গনবিরোধী তফসিল ঘোষণার মধ্য দিয়ে গণতন্ত্রের কবর রচনা করেছে।

সরকার নির্বাচনী উৎসব করছে অথচ জনগণ সারাদেশের পরিস্থিতি নিয়ে সন্ত্রস্ত। একদিকে সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আরেকদিকে শ্রমিকদের ন্যুনতম মজুরির আন্দোলনে গুলি চালিয়ে সরকার নিজের গনবিরোধী চরিত্র বারবার প্রমাণ করে চলেছে। জনগণকে এই গণবিরোধী সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে গণ অভ্যুত্থান গড়ে তোলার আহবান জানান। বক্তারা আরও বলেন, বরিশাল একটি বিভাগীয় শহর হওয়ার পর ও এখানে গ্যাস সংযোগ নেই, শিল্পায়ন নেই। ২৮ বছর আগে ভোলায় গ্যাস আবিষ্কৃত হলেও আজ পর্যন্ত বরিশাল বিভাগে গ্যাস সংযোগ দেয়া হয়নি বরং অন্যত্র এই গ্যাস সরবরাহের চুক্তি করা হয়েছে। বক্তারা অবিলম্বে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলের উন্নয়নে বরিশাল বিভাগের শিল্পাঞ্চলে ও আবাসিক খাতে সংযোগ দেয়ার দাবি জানান।

বক্তারা বরিশালের জলাবদ্ধতা নিরসনে অবিলম্বে সকল খাল পুনরুদ্ধার ও সংস্কার করার দাবি জানান। বাসদ’র নবনির্বাচিত বরিশাল জেলা কমিটির অনান্য সদস্যরা হলেন ১) দুলাল মল্লিক সভাপতি (ভারপ্রাপ্ত), সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলা শাখা সদস্য, বাসদ, বরিশাল জেলা। ২) গোলাম রসুল সহ-সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলা শাখা সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা। ৩) বেল্লাল গাজী ক্রীড়া সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলা শাখা সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা। ৪) শহিদুল ইসলাম হাওলাদার দপ্তর সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, বরিশাল জেলা শাখা সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা। ৫) মাফিয়া বেগম সভাপতি, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বরিশাল জেলা শাখা। ৬) বিজন সিকদার সভাপতি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বরিশাল মহানগর শাখা, সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা। ৭) মোশাররফ হোসেন সদস্য, বাসদ, বরিশাল জেলা শাখা। ৮) মো: শহিদুল ইসলাম সভাপতি, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, ১৩ নং ওয়ার্ড, বরিশাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD