শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
গলাচিপায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

গলাচিপায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Sharing is caring!

মো. নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে প্রাথমিক শিক্ষার বিদ্যাপীঠ বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল। কিন্ডারগার্টেন পদ্ধতিতে প্রাথমিক পর্যায়ের সরকারী কারিকুলাম অনুযায়ী পাঠদান করা হয় এই প্রতিষ্ঠানে। আর এখানে পড়তে পারা প্রতিটি শিক্ষার্থীদের কাছে যেমন গর্ব ও আনন্দের বিষয় ঠিক তেমনি এই বিদ্যালয় ছেড়ে অন্যত্র যাওয়া তেমনি কষ্টের। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকাল ৩ টায় অফিসার্স ক্লাবে এমনই এক অনুষ্ঠানে বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের অধ্যক্ষ ডা. জান্নাতুল নাঈম এর সভাপতিত্বে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. নাছিম রেজা, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুলের উপাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, সদস্যবৃন্দ, শিক্ষক ও অভিবাবকবৃন্দ। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, ‘আগামী পৃথিবীর উন্নয়ন অগ্রগতির জন্য শিক্ষাই একমাত্র পথ। প্রত্যেক শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে এবং লক্ষ্য অর্জনে সুশিক্ষা, দেশপ্রেম ও অধ্যবসায় জীবনকে সুন্দর ও মধুময় করে দেবে। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা যেখানে যাবে সেখানে জ্ঞানের আলো ছড়িয়ে বিশ্বকে অবাক করে দিবে এটাই তোমাদের কাছে আমাদের চাওয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD