বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বরিশালে তৃতীয় শ্রেনীর স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

বরিশালে তৃতীয় শ্রেনীর স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

Sharing is caring!

বরিশাল নগরে কাউনিয়া থানাধীন কাগাশুরা এলাকায় তৃতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত সাবিহা আক্তার অথৈই (০৮) কাগাশুরা এলাকার কাজী বাড়ির বাসিন্দা কাজী গোলাম মোস্তফার কন্যা ও সাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী। মঙ্গলবার বেলা ১২ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ মাহাবুবুর রহমান তাকে মৃত বলে ঘোষনা করেন। ডাঃ মাহাবুবুর রহমান জানান, শিশুটিকে মৃত অবস্থায়-ই হাসপাতালে নিয়ে আসা হয়। মৃতদেহের সুরতহাল ও ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের লাশ রাখা কক্ষে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে কাউনিয়া থানার সেকেন্ড অফিসার এসআই তানজিল আহমেদ বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাশাপাশি হাসপাতালেও এসেছেন। তবে অথৈর মৃত্যুর বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এখন পর্যন্ত এ ঘটনার সাথে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়ে তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে এবং প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। তিনি আরো জানান, শিশুটির গলায় লাল দাগ দেখতে পাওয়া গেছে এবং মুখ ফ্যানায় ভর্তি ছিলো। তবে মৃত্যুর সঠিক কারন ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD