শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
কাউখালীতে ঘূর্ণিঝড়ে আমন খেতের ব্যাপক ক্ষতি

কাউখালীতে ঘূর্ণিঝড়ে আমন খেতের ব্যাপক ক্ষতি

Sharing is caring!

পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় মিথিলায় আমন ধান, শীতকালীন সবজি সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলার সহ¯্রাধিক কৃষক এখন তাদের লাগানো ফসল নিয়ে চিন্তিত। বৃষ্টি ও ঝড়ো বাতাসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কাচা, পাকা ধান মাটিতে শুয়ে পড়েছে।

কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪ হাজার ৫০০ হেক্টর আমন ধানের ভিতরে প্রায় ৪ শত ৫০ হেক্টর আমন ধান, প্রায় ৩০ হেক্টর জমিতে সবজি ও প্রায় ২৫ সেক্টর জমিতে খেসারি ডাল ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার ১ হাজার ১২ শত কৃষক ঘূর্ণিঝড়ে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের ছোট বিড়ালজুরি গ্রামের কৃষক আনোয়ার হাওলাদার জানান, তিনি তিন একর জমিতে লোকাল আমন ধান চাষ করেছে তার ভিতরে ৩৩ শতাংশ আমল ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলার মাগুরা গ্রামের সবজি কৃষক নাজির হোসেন জানান, তিনি এক বিঘা জমিতে বিভিন্ন ধরনের সবজির অর্ধেক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা সোমা দাস বলেন, আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি পাকা ধান কেটে নেওয়ার জন্য। এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আবারও বীজ বিতরণ করা হবে। এছাড়াও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্ন ইউনিয়নের কৃষকদের পাশে দাঁড়িয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে। আশা করি এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD