বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ঢাকাগামী বাস থেকে ৪ মণ জাটকা জব্দ

ঢাকাগামী বাস থেকে ৪ মণ জাটকা জব্দ

Sharing is caring!

অনলাইন ডেক্স: জেলার তালতলী উপজেলায় দুটি ঢাকাগামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চার মণ জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় জাটকা পরিবহনের দায়ে দুই বাসের সুপারভাইজারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলা শহরের বাসস্ট্যান্ডে এ অভিযান চালায়।

মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে তালতলী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহন ও গ্রামীণ পরিবহন নামের যাত্রীবাহী দুটি বাসে প্রায় চার মণ জাটকা নিয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাস দুটি থেকে জাটকা জব্দ করা হয়।

তালতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত আনোয়ার তুমপা বলেন, জব্দ করা জাটকা রাতেই বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। জাটকা বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে আগামী ৩০ জুন পর্যন্ত জাটকা ধরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এ সময় জাটকা ধরা, পরিবহন, ক্রয়-বিক্রয় ও মজুদ রাখা নিষিদ্ধ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD