মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
সাংবাদিক নাসিরের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ সভা

সাংবাদিক নাসিরের উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির প্রতিবাদ সভা

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী প্রতিনিধি : যুগান্তরের কুয়াকাটা প্রতিনিধি, অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যার সম্পাদক ও কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লবের উপর হামলকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইউনিটির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি কবির তালুকদারের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিটির সাধারন সম্পাদক মিলন সরকার, সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান বুলেট, সহ-সভাপতি উত্তম কুমার হাওলাদার, সাংগাঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অর্থ সম্পাদক রাসেল কবির মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরাজী মো.ইমরান, সদস্য সাইফুল ইসলাম রয়েল, সদস্য জহিরুল ইসলাম মিরন প্রমুখ। এসময় রিপোর্টার্স ইউনিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে তারা আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে বলে জানান।উল্লেখ্য, গত সোমবার রাত ৯ টার দিকে মৎস্য বন্দর আলিপুর চৌরাস্তা সংলগ্ন অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যা অফিসে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লবের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এতে নাসির বিপ্লবসহ ০৬ জন আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার রাতেই ০৪ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।  

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD