মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় শিশুদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলাপাড়ায় শিশুদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

Sharing is caring!

অনলাইন ডেক্স: পটুয়াখালীর কলাপাড়ায় গত ১০ মাসে ২৪ শিশু পানিতে ডুবে মারা গেছে। পানিতে ডুবে শিশুদের মৃত্যুর হার কমাতে অনুষ্ঠিত হয়েছে ছয় থেকে দশ বছর বয়সী শিশুদের সাঁতার প্রতিযোগিতা। ভাসা-২ প্রকল্পের জীবন রক্ষায় সাঁতার কার্যক্রমের অধীনে সোমবার সকাল দশটায় কলাপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন দীঘিতে অনুষ্ঠিত এ সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, শাহিনা পারভীন সীমা, কলাপাড়া হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মিনহাজ উদ্দিন, ভাসা প্রকল্পের ফিল্ড টিম ম্যানেজার মোতাহার হোসাইন, এরিয়া কো-অর্ডিনেটর তরিকুল হাসান প্রমুখ।

সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশ এর উদ্যোগে কলাপাড়ায় ৩১ টি সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার কমাতে পাঁচ হাজার শিশুকে সাঁতার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই শিশুদের অংশগ্রহণে এ সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ১২ কিশোর কিশোরীকে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানে অতিথিরা। এ সময় জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তা ও শিশুদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD