বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বাউফলে স্থানীয় সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিলের চেক প্রদান

বাউফলে স্থানীয় সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিলের চেক প্রদান

Sharing is caring!

অনলাইন ডেক্স: পটুয়াখালী বাউফলে ২০২৩-২০২৪ অর্থ বছরে স্থানীয় সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিলের ৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ (১৩ নভেম্বর) সোমবার সকাল ১০ টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে সাবেক চিপহুইফ ও স্থানীয় সাংসদ আলহাজ্ব আ,স,ম ফিরোজ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন। ১১৪ পটুয়াখালী ২ বাউফল নির্বাচনী এলাকার ৭৮ জন অসচ্ছল মানুষের মাঝে বরাদ্দকৃত ৫ (পাঁচ) লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

এ সময় বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী’র সভাপতিত্বে চেক বিতরন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক চিফ হুইপ আলহাজ্ব আ,স,ম ফিরোজ এমপি সাহায্য হিসাবে প্রাপ্ত অর্থ যত্রতত্র খরচ না করে পরিকল্পিত পথে ব্যয় করে ভবিষ্যতের জন্য কিছু একটা করার পরামর্শ দেন। এ সময় তিনি শেখ হাসিনা সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।

এ সময়ে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, বাউফল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বাউফল উপজেলা কৃষি অফিসার অনিরুদ্দ কুন্ড, জেলা পরিষদ সদস্য শাজাহান সিরাজ, সাবেক পটুয়াখালী জেলা পরিষদ সদস্য হারুনুর রশিদ খান, ইব্রাহিম খলিল, রিয়াজ শিকদার, শামসুল কবির নিশাত প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD