বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালে তরঙ্গ সংগঠনের উদ্যোগে খাদ্য দ্রব্য চাল বিতরণ

বরিশালে তরঙ্গ সংগঠনের উদ্যোগে খাদ্য দ্রব্য চাল বিতরণ

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ তরঙ্গ সামাজিক সংগঠন বাংলাদেশ এর বরিশাল জেলা শাখা কর্তৃক দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য দ্রব্য ‘চাল’ বিতরণ করা হয়েছে। শনিবার ১১ই নভেম্বর ২০২৩ইং তারিখে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে বেলা ৪.৩০ ঘটিকায় খাদ্য দ্রব্য চাল বিতরন কার্যক্রম শুরু হয়।

উক্ত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সোহেল মারুফ (অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা প্রশাসন বরিশাল) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব সাজ্জাদ পারভেজ (জেলা প্রবেশন অফিসার, সমাজসেবা অধিদফতর, বরিশাল)। আরো উপস্থিত ছিলো, জনাব মো: রেদোয়ান ইসলাম রুদ্র(সভাপতি ও প্রতিষ্ঠাতা, তরঙ্গ সামাজিক সংগঠন বাংলাদেশ) , আসমা আক্তার আরজু ( উপদেষ্টা সদস্য , তরঙ্গ সামাজিক সংগঠন বাংলাদেশ) এবং এই আয়োজনে উক্ত সংগঠনের বরিশাল জেলার মানবিক স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে কার্যক্রম পরিচালনা করেন।

এই আয়োজনে উপস্থিত থেকে অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সোহেল মারুফ বলেন, ” অসহায় পরিবারে মাঝে খাদ্য দ্রব্য চাল বিতরণ করার উদ্যোগ হাতে নেওয়াতে আমি সাধুবাদ জানাই এই সামাজিক সংগঠনকে এবং আমি এই সংগঠনের মঙ্গল কামনা করি যেন তারা এই রকম আরো ভালো কাজ করতে পারে আমি তাদের পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো ” বলে জানান। জেলা প্রবেশন অফিসার জনাব সাজ্জাদ পারভেজ বলেন, ” তরঙ্গ সংগঠন খুব ভালো কাজ করে আমি তা দেখি।

তারা আজ একটি আরো বড় মহৎ উদ্যোগ হাতে নিয়েছে , অসহায়দের মাঝে খাদ্য দ্রব্য চাল বিতরণ যা অসহায় পরিবারের অনেক উপকারে আসবে, তরঙ্গ সংগঠনের সর্বদা মঙ্গল কামনা করি যেন তারা আরো ভালো কাজ করতে পারে সমাজের সকল স্তরের মানুষের কল্যাণে যেন পাশে থাকতে পারে সেই আশাবাদী এবং আমি তাদের পাশে সব সময় ছিলাম এবং থাকবো।

” উক্ত এই আয়োজনে সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা, জনাব রেদোয়ান বলেন, আমরা মূলত মানসিক ভারসাম্যহীন(ভবঘুরে) মানুষের জীবন মান উন্নয়নে কাজ করি এবং আমরা তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং তাদের কে চিকিৎসা দিয়ে থাকি এবং পাশাপাশি আমরা তরঙ্গের পাঠশালা নামক একটি উদ্যোগ এর মাধ্যমে অসহায় সুবিধা বঞ্চিত শিশুদের আধুনিক শিক্ষার ছোয়া পৌঁছে দিচ্ছি।

তারই ধারাবাহিকতায় আজ অসহায় পরিবারের মাঝে খাদ্য দ্রব্য চাল বিতরণ করছি আমরা। এবং আমরা আরো বিভিন্ন সামাজিক উদ্যোগ হাতে নিয়েছি। ” অসহায় ও দুস্থ পরিবারের মানুষরা দ্রব্যমূল্য বৃদ্ধির এ সময়ে এমন সহায়তা পেয়ে অনেক খুশি, তারা তরঙ্গ সংগঠন এবং জেলা প্রশাসন বরিশাল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD