বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
গলাচিপায় শ্রী শ্রী ভবানী ঠাকুরানী কালী মন্দিরের নিরাপত্তা বেষ্টনী জাল ছিড়ে নিল দুর্বৃত্তরা

গলাচিপায় শ্রী শ্রী ভবানী ঠাকুরানী কালী মন্দিরের নিরাপত্তা বেষ্টনী জাল ছিড়ে নিল দুর্বৃত্তরা

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় শ্রী শ্রী ভবানী ঠাকুরানী কালী মন্দিরের নিরাপত্তা বেষ্টনী জাল ছিড়ে নিল দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডাকুয়া গ্রামে। শনিবার (১১ নভেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে শ্রী শ্রী ভবানী ঠাকুরানী কালী মন্দিরের সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার শীল বলেন, রাতের আঁধারে দুর্বৃত্তরা মন্দিরের চারদিকের জাল ছিড়ে নিয়ে যায়। সকালে গ্রামবাসী আমাকে বিষয়টি জানায়। আমি বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মন্দিরে যাই। ঘটনাস্থলে গিয়ে দেখি দুর্বৃত্তরা মন্দিরের জাল কেটে ছিড়ে নিয়ে গেছে।

আমি বিষয়টি মন্দির কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করেছি। এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি পঙ্কজ গাঙ্গুলী বলেন, দু’শ বছরের পুরনো শ্রী শ্রী ভবানী ঠাকুরানী কালী মন্দিরটি অযত্নে পড়ে ছিল। গ্রামবাসী তথা পূজা উৎযাপন পরিষদ আমাদেরকে কমিটির দায়িত্ব দেওয়ার পরে নিজ অর্থায়নে মন্দিরের আঙ্গিনা পরিস্কার করে চারদিকে জাল দিয়ে বেড়া দিয়েছি। যাতে গরু ছাগল ভিতরে প্রবেশ করতে না পারে।

কিন্তু দুর্বৃত্তরা রাতের আঁধারে আমাদের মন্দিরের জালের বেড়া কেটে নষ্ট করেছে। তারা মন্দিরটি নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আমি প্রশাসনের কাছে সহায়তা চাচ্ছি। এ বিষয়ে ডাকুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিশ্বজিৎ রায় বলেন, বিষয়টি আমি শুনেছি।

ঘটনাস্থলে মেম্বর ও চৌকিদার পাঠিয়েছি। আসলেই বিষয়টি দুঃখজনক। গলাচিপা উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি গোপাল সাহা ও সাধারণ সম্পাদক সমিত কুমার দত্ত মলয় এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন। উপজেলা হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল দাস ও সাধারণ সম্পাদক সমির কৃষ্ণ পাল বলেন, আমরা এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি দিলীপ বণিক বলেন, দুর্বৃত্তরা যেকোন ঘটনা ঘটাতে পারে। তাদের আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD