বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের নিয়ে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের নিয়ে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান

Sharing is caring!

অনলাইন ডেক্স:  আজ (১০ নভেম্বর ২০২৩) বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের সমন্বয়ে আয়োজিত তিন দিনব্যাপী ৯ম পুনর্মিলনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি।

সেনাবাহিনী প্রধান ক্যাডেট কলেজ প্রাঙ্গনে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়াসহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ এবং এ্যাসোসিয়েশন অফ বরিশাল এক্স ক্যাডেট (বেক্সকা) এর সভাপতি।

সেনাবাহিনী প্রধান ক্যাডেটদের কুচকাওয়াজ রিভিউ শেষে প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের উদ্দেশ্যে ভাষণ প্ৰদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ক্যাডেট কলেজের উন্নয়ন এবং আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

একই সাথে দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান উল্লেখ করে বর্তমান এবং প্রাক্তন ক্যাডেটদের সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। এছাড়া বর্তমান ক্যাডেটদেরকে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের তৈরি করার নির্দেশনা প্রদান করেন। এ সময় অনুষ্ঠানে আগত প্রাক্তন ক্যাডেটদের সাথে মতবিনিময় ছাড়াও পুনর্মিলনী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পুনর্মিলনী অনুষ্ঠানে সেনাসদর ও স্থানীয় ফরমেশনের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ও বর্তমান অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনুষদ সদস্যগণ, বরিশাল ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট ও তাদের পরিবার পরিজন এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD