মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বাউফলে পৌর ছাত্রদল সড়ক অবরোধ করে আগুন জ্বেলে বিক্ষোভ

বাউফলে পৌর ছাত্রদল সড়ক অবরোধ করে আগুন জ্বেলে বিক্ষোভ

Sharing is caring!

এস আল-আমিন খাঁন পটুয়াখালী।

পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে সারাদেশে বিএনপির ডাকা টানা ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পৌর ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (০১’লা-নভেম্বর-২৩ ইং) দুপুর ২ টার দিকে সদর বাউফল ইউনিয়নের বরিশাল মহাসড়কের বিলবিলাস নামক এলাকায় গাছের গুরি ফেলে সড়ক অবরোধ করে ছাত্রদল। পরবর্তীতে গাছের গুরিতে আগুন জ্বালিয়ে ছাত্রদল নেতা কর্মীদের বিক্ষোভ করতে দেখা যায়। বাউফল পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ এর নেতৃত্বে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়। এসময় তিনি জানান, ‘আমাদের আন্দোলন জনগনের গনতন্ত্র পুনরুদ্ধার ও জনগনের অধিকার আদায়ের জন্য আন্দোলন। মামলা হামলা করে এ আন্দোলন দমানো যাবে না। জনগনের অধিকার সুপ্রতিষ্ঠিত না করে আমরা ঘরে ফিরবো না।’ প্রসঙ্গত, সম্প্রতি বাউফলে বিএনপির ৮ নেতা-কর্মীকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে গ্রেফতারকৃত পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহজাহান মিয়ার ছেলে হলেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল ফাহাদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD