মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
বরিশালের নদী থেকে প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলের মরদেহ উদ্ধার

বরিশালের নদী থেকে প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলের মরদেহ উদ্ধার

Sharing is caring!

ক্রা্‌ইমসিন ডেক্স:

বরিশালের মুলাদী উপজেলার জয়ন্ত নদী থেকে প্রক্ষাত অভিনেতা প্রয়াত এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামানের (৪৬) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট এলাকায় জয়ন্তী নদীতে মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। প্রথমে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ হিসেবে উদ্ধার করা হয়। পরে মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে শনাক্ত করা হয় মরদেহটি এটিএম খালেকুজ্জামানের। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মুলাদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান। এটিএম খালেকুজ্জামান ঢাকার সূত্রাপুর থানার ধীরেন্দ্রনাথ লেন এলাকায় বসবাস করতেন। গত ২৪ অক্টোবর খুলনায় এক আত্মীয় বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। ওসি মাহাবুবুর রহমান বলেন, দুপুরে জয়ন্তী নদীর নাতিরহাট এলাকায় যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে সংবাদ দেন। দুপুর ২টার দিকে নাজিরপুর নৌপুলিশ ও থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে পরিচয় শনাক্ত করা হয়। পরে সূত্রপুর থানা পুলিশ নিহতের স্বজনদের বাসায় সংবাদ দেন। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় খালেকুজ্জামানের মৃত্যুর বিষয়ে প্রাথমিকভাবে কিছুই বলা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগ এবং তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, এটিএম খালেকুজ্জামান লঞ্চ যোগে কোথাও যাচ্ছিলেন। দুর্ঘটনা বশত লঞ্চ থেকে নদীতে পড়ে তার মৃত্যু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD