মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দিশেহারা পটুয়াখালী জেলা শ্রমিক লীগ চলছে চুল ছেরা বিশ্লেষণ

দিশেহারা পটুয়াখালী জেলা শ্রমিক লীগ চলছে চুল ছেরা বিশ্লেষণ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি।

সদ্য কেন্দ্রীয় কমিটির স্বাক্ষরিত একটি চিটিতে দেখা যায় পটুয়াখালীর দীর্ঘদিনের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানকে বাদ দিয়ে শিহাব মোহাম্মদ সগির হোসেনকে জেলা শ্রমিক লীগের কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। সে অনুযায়ী শিহাব মোহাম্মদ সগির মিয়া তার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদিকে সগির মিয়াকে কমিটি দেয়ার পরে জেলা শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন কুয়াকাটা শ্রমিক লীগের কমিটি প্রদান করেন কিন্তু সেখানে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এর কোন স্বাক্ষর দেখা যায়নি। এ বিষয় জানতে চাইলে জেলা শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জল হোসেনের মুঠোফোনে যোগাযোগ করা হলে পরে এ বিষয় কথা বলবেন বলে জানায় কিন্তু পরে তার সাথে আর কোনভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। এদিকে সগির মিয়া দায়ীত্ব পাওয়ার পরে দেশ নেত্রীর আদেশ মোতাবেক কার্যক্রম চালিয়ে আসছেন। তিনি আসা প্রকাশ করেন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাবেন এবং জেলা শ্রমিক লীগকে একটি শক্তিশালি সংগঠনে পরিনত করবেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন জেলা আওয়ামীলীগ এবং এর সহযোগী সংগঠন তার সাথে রয়েছে ফলে সংগঠনকে এগিয়ে নিতে তার পক্ষে আরো সহজ হবে।অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন যেহেতু এতবড় একটা দায়ীত্ব পালন করতে যাচ্ছি সেখানে পিছুলোকে কিছু বলবেই তাতে আমার কিছু যায় আসেনা। তিনি নতুন বাজার কিচেন মার্কেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ সব কথা বলেন। সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের বক্তব্য নেয়ার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোন না ধরার কারনে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD