শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
দুর্গা দেবিকে সিঁদুরে রাঙ্গিয়ে সিঁদুর খেলায় মেতে উঠলো বরিশালের ভক্তরা

দুর্গা দেবিকে সিঁদুরে রাঙ্গিয়ে সিঁদুর খেলায় মেতে উঠলো বরিশালের ভক্তরা

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্স:
সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে শেষ মূহুর্তে অথাৎ বিদায় বেলায় ঢাক, ঢোল আর গানের তালে মণ্ডপে মণ্ডপে আনন্দের সাথে দুর্গা মাকে সিঁদুরে রাঙ্গিয়ে সিঁদুর খেলায় মেতে উঠে বরিশালের ভক্তরা। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী এখন দেবী দুর্গাকে বিসর্জন দেওয়ার পালা। বিদায় বেলায় বরিশালের বিভিন্ন মণ্ডপে মণ্ডপে আনন্দের সঙ্গে দুর্গা মাকে সিঁদুরে রাঙ্গিয়ে সিঁদুর খেলায় মেতে উঠেছে নারীরা। এই আনন্দে সামিল হতে দেখাগেছে বিদেশিদেরও।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় বরিশাল নগরীর সদর রোডের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে অনুষ্ঠিত হয় সিঁদুর খেলা। এতে অংশনিতে দেখাযায় বেলজিয়ামের ৮-১০ জন নাগরিককে। তারা বাঙ্গালী ঐহিত্যকে ভালোবেসে গানের তালে নেচে পূজার আনন্দকে আরো বাড়িয়ে তোলেন। তবে দেবি দূর্গাকে বিদায় জানানোর শেষ মুহুর্তে ভক্তরা তাদের মন খারাপের  কথা বলছেন। তারা আগামী বছর আবার এই দিনটির অপেক্ষায় থাকবেন। এদিকে, বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। মঙ্গলবার সকাল থেকে বরিশালের মণ্ডপ গুলোতে বিহিতপূজার মাধ্যমে পালিত হচ্ছে দশমীপূজা। সকাল ৯টা থেকে দশমী বিহিতপূজা শুরু হয়। পূজা শেষে দর্পণ-বিসর্জন দেওয়া হয়। এর মধ্য দিয়েই শেষ হবে দূর্গাউৎসবের। রাত ৮-৯ টার পর বরিশালের কীর্তনখোলা নদীর ডিসি ঘাট এলাকা থেকে প্রতিমা বির্সজন দেয়া হবে। এলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করছে আয়োজকরা। এবছর শান্তিপূর্ণ ভাবে বরিশাল জেলার ৫৯৯ টি ও বরিশাল মেট্রোপলিটন এলাকার ৮৭ টি মণ্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD