বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের উদ্যেগে এস এম ইকবালের স্বরণে দোয়া-মোনাজাত

বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের উদ্যেগে এস এম ইকবালের স্বরণে দোয়া-মোনাজাত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি , বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের সাবেক প্রধান উপদেষ্টা , প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্বা এস এম ইকবালের স্বরণে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৪ শে অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের উদ্যোগে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ কর্মসুচী সম্পন্ন হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন । এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সত্য সংবাদ পত্রিকার প্রকাশক অ্যাডভোকেট মহাসিন মন্টু। তারা বলেন, সাংবাদিক অঙ্গনে এগিয়ে চলা এক চলমান ইতিহাসের নাম এস এম ইকবাল। তিনি আইনজীবী, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী, সমাজসেবক ও সংগঠক হিসেবেও নানা মহলে সুপরিচিত । বরিশালের এক বটবৃক্ষ ছিলেন তিনি।

বিভিন্ন সময় নানা প্রতিষ্ঠানের গুরুত্বপুর্ণ দায়িত্ব সফলভাবে ও সুনামের সাথে পালন করেছেন এস এম ইকবাল। কখনোই নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের বিষয়টি নিয়ে ভাবেননি। সাংবাদিকদের বিপদে আপদে ছুটে গেছেন সব সময়। ইতিবাচক সব গুনে গুনান্বিত ছিলেন তিনি । তার প্রস্থানে মিডিয়া অঙ্গনসহ সর্ব মহলে যেন এক শুন্যতা বিরাজ করছে।

সংগঠনের সভাপতি এস এম রাকিবুল হাসান ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে আরও উপস্থিত ছিলেন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, গ্লোবাল টেলিভিশনের বরিশাল প্রতিনিধি এম আর নাহিদসহ বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের সকল নেতৃবৃন্দ।

এসময়গুণী ব্যাক্তিত্ব প্রয়াত এস এম ইকবালের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ বাবু। উল্লেখ্য, এস এম ইকবাল দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল ৫টা ১০ মিনিটে বরিশাল শেবাচিম হাসপাতালে মৃত্যুবরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD