বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পুলিশ ভ্যান উপহার দিলেন আ.লীগ নেতা শিহাব

পুলিশ ভ্যান উপহার দিলেন আ.লীগ নেতা শিহাব

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি : জণসাধারনের দোড় গোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরগুনা সদর থানায় একটি পুলিশ ভ্যান (লেগুনা) উপহার দিয়েছেন আওয়ামী লীগ নেতা এসএম মশিউর রহমান শিহাব।

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের হাতে তিনি পুলিশ ভ্যানটির চাবি তুলে দেন। এছাড়াও এসময় তিনি সকলের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান এবং মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে সদর থানার পুলিশ সদস্যদেরকে উৎসাহিত করে মিষ্টি বিতরণ করেন।

মশিউর রহমান শিহাব বলেন, বরগুনা সদর উপজেলার জনসাধারণের শান্তি শৃঙ্খলার কথা চিন্তা করে দ্রুত পুলিশের সেবা পেতে প্রধামন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমার কোম্পানি স্পন্দন পাওয়ার এন্ড এনার্জি লিমিটেডের সৌজন্যে এ পুলিশ ভ্যানটি উপহার দিয়েছি।

বরগুনার মানুষকে নিয়ে আমি ভাবি, বরগুনার মানুষ আমাকে ভাবায়।আমি বরগুনার মানুষের উন্নয়নে কাজ করতে চাই। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মাত্র দুটি পুলিশ পিকআপ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে খুবই কষ্টকর। বরগুনার জনসাধারণের দোড় গোড়ায় পুলিশি সেবা আরো দ্রুত পৌছে দিতে আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শিহাব নতুন একটি পুলিশ ভ্যান উপহার দিয়েছেন।

উল্লেখ্য, এসএম মশিউর রহমান শিহাব বাংলাদেশ আওয়ামি লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও স্পন্দন পাওয়ার এন্ড এনার্জি লিমিটেডের স্বত্বাধিকারী, বরগুনা জেলা আওয়ামি লীগের সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ছিলেন। বরগুনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD