সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
বরিশালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যাগে বাকীর হাট অনুষ্ঠিত

বরিশালে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যাগে বাকীর হাট অনুষ্ঠিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যাগে বরিশালে সুবিধা বঞ্চিত মানুষের জন্য বাকীর হাট অনুষ্ঠিত হয়েছে। বরিশাল নগরীর সিএন্ড বি রোড তন্ময় কমিউনিটি সেন্টারে ১৭ ই অক্টোবর মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় এই আয়োজন করা হয়। উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনদীপ ঘরাই অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি বিভাগ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন মনিরুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর,এস এম জাকির হোসেন সাধারণ সম্পাদক বরিশাল প্রেস ক্লাব। বরিশালের ২০০ জন সুবিধা বঞ্চিত মানুষের মাঝে বাকীতে ৬০০টাকা সমমূল্যের বাজার বিতরণ করা হয়।এসময় এসব ক্রেতারা বড় সুপার শপের দোকানের মত নিজের ইচ্ছে অনুযায়ী নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পেরেছে। বিদ্যানন্দের এটি একটি ব্যতিক্রমী উদ্যাগ কেননা যেসব লোক আর্থিক অনটনে বাজারে দ্রব্যমূল্যর উর্ধগতিতে অসহায় তাদেরকে নিয়ে এই আয়োজন করা হয়। এতে ক্রেতারা চাল, সয়াবিন তৈল,ডিম,ডাল,মাছ,মুরগি, সবজি,ডালসহ সর্বমোট ৩০ টি পন্য নেওয়ার সুবিধা পেয়েছে। কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি মনদীপ ঘরাই অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা বিভাগ। এসময়ে তিনি বলেন এমন আয়োজনকে সাধুবাদ জানাই বিদ্যানন্দ ফাউন্ডেশনকে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD