বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: পটুয়াখালীর বাউফলে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বনি আমিন নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) আসরের আজানের দেওয়ার সময় উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়াবাঘা গ্রামে এ ঘটনা ঘটে।

সোমবার (১৬ অক্টোবর) সকালে চর চাঁদকাঠি গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। নিহত বনি আমিন ধুলিয়া ইউনিয়নের চর চাঁদকাঠি গ্রামের খালেক মেলকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সদ্য কোরআনের হাফেজ হয়ে চাকরি খুঁজছিলেন বনি আমিন। দু-দিন আগে তিনি সূর্যমনি ইউনিয়নের গোয়ালিয়াবাঘা গ্রামের মৃধা বাড়ির পাঞ্জেগানা মসজিদে মুয়াজ্জিনের চাকরি নেন। ১৫ অক্টোবর রোববার তিনি চাকরিতে প্রথম যোগদান করে আসরের নামাজের আজান দিতে যান। এ সময় মাইকের সুইচ চাপ দিতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান। কিছুক্ষণ পর ওই বাড়ির এক নারী মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ জানালা দিয়ে মেঝেতে বনি আমিনকে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে বাড়ির লোকজন এসে বনি আমিনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

সূর্যমণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু বলেন, ঘটনাটা খুবই হৃদয় বিদারক। সদ্য হাফেজ হওয়া বনি আমিনের এমন মৃত্যুতে সবাই হতবাক।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD