বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
তেতুলিয়া নদীতে অভিযানিক দলের ওপর হামলা

তেতুলিয়া নদীতে অভিযানিক দলের ওপর হামলা

Sharing is caring!

অনলাইন ডেক্স: মেহেন্দিগঞ্জ উপজেলাধীন তেতুলিয়া নদীতে মা ইলিশ সংরক্ষণের অভিযানে অভিযানিক দলের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাত ১৫০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

রোববার (১৫ অক্টোবর) দায়ের হওয়া মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং হামলা করে আহত করার অভিযোগ আনা হয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল হোসেন বাদী হয়ে এ মামলা ক‌রেন।

মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানায়, মামলায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে ঘটনার পরদিন গ্রেপ্তার আতঙ্কে রোববার দিনভর তেতুলিয়া নদী ছিল জেলে শুন্য।

মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য অফিস সহকারী মো. সিদ্দিকুর রহমান জানান, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় তেতুলিয়া নদীতে অভিযানে যায় উপজেলার ভূমি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ এর নেতৃত্বে একটি দল। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অভিযোগে ১২টি জেলে নৌকা এবং প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের টিম।

ওই সময় প্রায় ১৫০ থেকে ২০০ জেলে একত্রিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা হাতে নিয়ে অভিযানিক দল তথা ভ্রাম্যমাণ আদালতের টিমের ওপর হামলা চালায়। পরে জব্দ করা ১২টি নৌকা আর ১০ হাজার মিটার জাল ছিনিয়ে নেন তারা।

অভিযানিক টিমের সদস্য উপজেলা মৎস্য অফিসার মো. কামাল হোসেন বলেন, জেলেরা সঙ্ঘবদ্ধ হামলা চালিয়ে নৌকা আর জাল ছিনিয়ে নেওয়ার সময় তাদের হামলায় তিনজন আহত হয়েছেন। পরে অতিরিক্ত ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD