বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

অনলাইন ডেক্স: আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত এই স্লোগান নিয়ে আজ ১৫ অক্টোবর রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সাবান বিতরণ ও হাত ধোয়ানো কৌশল শেখানো বিষয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বরিশাল বিভাগ মোঃ ইমরান তরফদার। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহ মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল। আরও উপস্থিত ছিলেন ইউনিসেফ বরিশাল এর প্রতিনিধি, বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুধীজন। শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে র‌্যালি ও আলোচনা সভার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। সেখান থেকে র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে সেইন্ট বাংলাদেশ এর সহযোগিতায় হাত ধোয়ানোর কৌশল শেখানো হয়।

আলোচনা সভায় অতিথিরা বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD