মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
নেশার টাকার জন্য মাকে নির্যাতন

নেশার টাকার জন্য মাকে নির্যাতন

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরের কাউখালীতে নেশার টাকার জন্য মা লাইলি বেগমকে নির্যাতন করার অভিযোগে ছেলে সাব্বির হোসেনকে (২৬) তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৬ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের সাহাপুরা গ্রামে ঘটনাটি ঘটেছে।

দণ্ডিত সাব্বির হোসেন ওই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, মাদকাসক্ত সাব্বির হোসেন ঢাকায় থাকতেন। গত কয়েকদিন আগে বাড়িতে আসে। বাড়িতে এসে প্রায়ই মায়ের কাছে নেশার টাকা চাইতেন। আর টাকা না পেলে মাকে মারধর শুরু করতেন। অন্যান্য দিনের মতো শুক্রবার সকালেও মায়ের কাছের নেশার টাকারসহ একটি মোটরসাইকেল কেনার টাকা চায়। লাইলি বেগম টাকা দিতে না চাইলে তাকে মারধর করেন।

এ ঘটনায় মা লাইলি বেগম ওইদিন থানায় গিয়ে ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পর উপজেলা সদরের মানিক মিয়া কিন্ডার গার্টেনের সামনে থেকে কিছু গাঁজাসহ তাকে আটক করে থানা পুলিশ। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ বায়েজিদুর রহমান তাকে তিন মাসের কারাদণ্ডসহ ৫০ টাকা জরিমানা করেন।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD