শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষ্যে বরিশালে আলোচনা সভা

Sharing is caring!

অনলাইন ডেক্স: জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি এই স্লোগানকে সামনে রেখে বরিশালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকাল ১০ টায় বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার গৌতম বাড়ৈ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল হক, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবি। শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নাগরিক গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার শুরুর স্থানে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। পরে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আমন্ত্রিত অতিথিরা জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের তাৎপর্য তুলে ধরে নানা বিষয়ে আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD