মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত

Sharing is caring!

অনলাইন ডেক্স: কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক: শিক্ষক স্বল্পতা পূরণ বৈশ্বিক অপরিহার্যত প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালে বিশ্ব শিক্ষক দিবস ২০২ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় নগরীর সিএন্ডবি রোডস্থ সেইন্ট বাংলাদেশ এর সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা সেইন্ট বাংলাদেশ ও গনসাক্ষরতা অভিযান’র উদ্যাগে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনদীপ ঘরাই বলেন, বিশ্বে ৯ কোটি ৭৩ লাখ শিক্ষক রয়েছে।

তারমধ্যে বাংলাদেশে রয়েছে প্রায় ১০ লাখ শিক্ষক। পূর্বের তুলনায় সরকার শিক্ষা ব্যবস্থায় অনেক উন্নয়ন করেছে। অনুষ্ঠানে সেই সব আলোচনার তুলনায় নেতিবাচক বিষয়গুলো তুলে ধরেছেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ৪র্থ লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষা নিশ্চিতকরণ। চতুর্থ শিল্পবিপ্লব, জ্ঞান ও প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধির শিক্ষা ও শিক্ষ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছেন শিক্ষক। কারণ, একজন শিক্ষক এবং শিক্ষা বিশেষজ্ঞই পারেন তথ্য-উপাত্তের ভিত্তিতে জ্ঞানের অজানা জগৎ এবং ক্রমবর্ধমান জ্ঞানের সঙ্গে শিক্ষার্থীদের সারা বিশ্বে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন জ্ঞানের সংযোগ ঘটাতে।

কিন্তু বাংলাদেশের ন্যায় সারা বিশ্বে এমন শিক্ষকদের শিক্ষক স্বল্পতা লক্ষ্য করা যাচ্ছে। এই জটিল পরিস্থিতির পিছনে বেশ কিছু কারণ রয়েছে, যেমন: শিক্ষকদের কাজের চাপ বৃদ্ধি এবং পেশাগত অবস্থার অবনতি হওয়ায় শিক্ষকতা পেশা তার স্বকীয়তা হারাচ্ছে। সুতরাং প্রতিটি শিক্ষক সময় মত শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি এবং সঠিকভাবে দায়িত্ব পালন করলে সিংহভাগ সমস্যাগুলো সমাধান হয়ে যায়।

বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির। এবং প্রতিপাদ্য শীর্ষক বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন, সেইন্ট বাংলাদেশ এর উপ-পরিচালক আহসান মুরাদ চৌধুরী। সভায় মুক্ত আলোচনা করেন, কাগাশুরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, চরকাউয়া তোফায়েল আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স,ম হুমায়ুন কবির, রায়পাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোঃ মনির হোসেন, বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের শিক্ষক সিরাজুম মুনির টিটু, কড়াপুর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক দিবা পাত্র, বিএম কলেজের শিক্ষার্থী লিসা আক্তার, আরোহী সংস্থার পরিচালক খোরশেদ আলম, সংবাদকর্মী রবিউল ইসলাম রবি ও পারভেজ রাসেল প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD