সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
গাছের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কায় রোগীসহ আহত ৭

গাছের সঙ্গে অ্যাম্বুলেন্সের ধাক্কায় রোগীসহ আহত ৭

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠিতে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রোগীসহ সাতজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ভোররাত ২টার দিকে আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ঝালকাঠি সদর থানা পুলিশের এএসআই গনেশ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ বড় মাছুয়া এলাকার মো. মাসুদ মৃধা (২১), জামাল হোসেন মৃধা (৩৫), নিজাম মৃধা (২৮), রাসেল বেপারী (২৬), রোজিনা আক্তার (২৩), আছমা বেগম (২৬) ও হালিমা বেগম (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ২টার দিকে পিরোজপুর মঠবাড়িয়া থেকে সিজারিয়ান রোগী নিয়ে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে  গাছের সাথে ধাক্কা খায়। এসময় অ্যাম্বুলেন্সের থাকা রোগীসহ সাত জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এএসআই গনেশ বলেন, অ্যাম্বুলেন্সটি থাকা সাতজনের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD