শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
আসছে ‘রাওডি রাথোর ২’

আসছে ‘রাওডি রাথোর ২’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ অনলাইন ডেস্ক : ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত পায় বলিউডের অ্যাকশন-কমেডি সিনেমা ‘রাওডি রাথোর’। প্রায় সাত বছর পর অক্ষয় কুমার অভিনীত সিনেমাটির সিক্যুয়েল নির্মিত হচ্ছে। এ খবর দিয়েছেন সিনেমাটির সহ-প্রযোজক সাবিনা খান।

তিনি বলেন, ‘বর্তমানে আমরা ‘রাওডি রাথোর ২’র স্ক্রিপ্টের কাজ করছি। ইনশাল্লাহ এতে অক্ষয় কুমারই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন।’

‘রাওডি রাথোর’ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন সোনাক্ষী সিনহা। পরিচালনার দায়িত্বে ছিলেন প্রভু দেবা। এতে অক্ষয়কে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। একদিকে তিনি শিবা (চোর), আর অন্যদিকে বিক্রম অর্থাৎ পুলিশের ভূমিকায় দেখা দেন তিনি। আর তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। 

প্রথম কিস্তিটি ২০০৬ সালের তেলেগু ছবি ‘বিক্রামারকাদু’ সিনেমার হিন্দি রিমেক। এসএস রাজমৌলী পরিচালিত মূল গল্পের তেলেগু ভাষার সিনেমাটিতে অভিনয় করেছিলেন রবি তেজা ও আনুশকা শেঠি। তবে নতুন পর্বের গল্প কেমন হবে তা এখনো জানানো হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD