শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
ফরিদা বেগমের বসতঘর আগুনে পুড়ে ছাই

ফরিদা বেগমের বসতঘর আগুনে পুড়ে ছাই

Sharing is caring!

মোঃ নাসির উদ্দিন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় ফরিদা বেগমের তিলে তিলে গড়া স্বপ্নের বসতঘর আগুনে পুড়ে ছাই। এতে নিঃস্ব হয়ে গেছে ফরিদা বেগমের পরিবার।

ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া গ্রামের ১নং ওয়ার্ড আদম পোল সংলগ্ন মন্নান হাওলাদারের মেয়ে ফরিদা বেগমের বাড়িতে। স্থানীয় সূত্রে ও এলাকাবাসীর কাছ থেকে জানা যায় সোমবার ১৮ সেপ্টেম্বর ভোর ৪ টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ফরিদা বেগমের ঘরে আগুন লাগে। আর এতে পুড়ে ছাই হয়ে যায় তার ঘরটি।

এ বিষয়ে ফরিদা বেগম কান্না জড়িত কন্ঠে বলেন, কত কষ্ট করে তিলে তিলে তৈরি করেছি এই ঘরটি। কত স্বপ্ন ছিল আমার। কিন্তু আগুন আমার সবকিছু শেষ করে দিলো। রাতে হঠাৎ দেখি আগুণ আর তীব্র গরমে ঘরে থেকে বাহিরে বের হয়ে আসি। মুহুর্তেই সব পুড়ে ছাই হয়ে গেছে। আমার কিছুই বাকি নাই। কোন কিছু রক্ষা করতে পারি নাই।

আমি পথে বসে গেলাম। থাকার মত আর কোন জায়গা আমার রইল না। এ বিষয়ে ফরিদা বেগমের বাবা মন্নান হাওলাদার বলেন, আমার মেয়ের শেষ সম্বল ছিল ঘরটি। কয়েকমাস আগে উঠিয়েছিল ঘরটি। কিন্তু আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী, এমপি সাহেব, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমার মেয়েটা আবার নতুন করে তার সংসার গোছাতে পারবে।

এ বিষয়ে গোলখালী ইউনিয়নের চেয়ারমান মো. নাসির উদ্দিন বলেন, খবর শুনে ঘটনাস্থলে গিয়েছি। ফরিদা বেগমের পরিবারটি অসহায় হয়ে গেছে। আমরা তাকে সর্বাত্মক সহায়তা করার চেষ্টা করব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD