বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মাদ্রাসার স্টোররুমে মিলল কিশোরীর মরদেহ

মাদ্রাসার স্টোররুমে মিলল কিশোরীর মরদেহ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বগুড়া সদর উপজেলায় মহিলা মাদ্রাসা থেকে শেফা আক্তার (১৫) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার গোদারপাড়া এলাকায় গোদারপাড়া তা’লিমুল কুরমান মাদ্রাসার স্টোররুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শেফা আক্তার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোথাটি এলাকার সিদ্দিকুর রহমানের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শেফা দীর্ঘ ৪ বছর মাদ্রাসাটিতে পড়াশোনা করেন। সকালে মাদ্রাসা কর্তৃপক্ষ তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে সকাল ১০টার দিকে মাদ্রাসার স্টোররুমের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (অপারেশন) ফইম উদ্দীন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD