মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
নার্সকে কুপিয়ে জখম,, প্রধান আসামি গ্রেপ্তার

নার্সকে কুপিয়ে জখম,, প্রধান আসামি গ্রেপ্তার

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠি সদর হাসপাতালের নার্সকে শ্লীলতাহানী ও কুপিয়ে জখম করার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আরিফ সিকদারকে (২৭) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর সদর দপ্তর।

গ্রেপ্তার আরিফ সিকদার ঝালকাঠি জেলা সদরের উত্তর কেস্তাকাটিয়া এলাকার মো. ইসরাফিল সিকদারের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঝালকঠি সদর হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স সাজমিন জাহান ওরফে সাজিয়া (৩৮)। সে গত ২২ আগস্টে সকালে কোয়ার্টারের বাসা থেকে বের হয়ে ঝালকাঠি সদর হাসপাতালের সীমানার ভেতরে হাঁটতে ছিলেন, ওই সময় মুখ বাধা অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তি তার সঙ্গে খারাপ আচরণ করেন। এতে বাধা দিলে ধারালো অস্ত্র দেখিয়ে তাকে শ্লীলতাহানি করে।

আর এর প্রতিবাদ করলে অজ্ঞাতনামা ওই ব্যক্তি চাকু দিয়ে সিনিয়র স্টাফ নার্স সাজমিনকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে ভিকটিম সাজমিন ডাক চিৎকার দিলে ওই ব্যক্তি পালিয়ে যায় এবং ভিকটিম হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর ভিকটিম ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেন।

তবে ঘটনার পরপরই হামলাকারী আত্মগোপনে চলে যায়। তবে আলোচিত ওই ঘটনার পর র‍্যাব-৮ বরিশাল ছায়া তদন্ত শুরু করে।

এদিকে মামলার তদন্তকারী অফিসার সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে উক্ত আসামিকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য র‌্যাব-৮, বরিশালে একটি পত্র প্রেরণ করেন।

পরে র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল কর্তৃক ছায়াতদন্ত করে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভাধীন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে ঝালকাঠি সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD