বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা
পুলিশকে লক্ষ্য করে গু‌লি,, গ্রেপ্তার ৭

পুলিশকে লক্ষ্য করে গু‌লি,, গ্রেপ্তার ৭

Sharing is caring!

অনলাইন ডেক্স: জেলার মুলাদীতে অভিযান চলাকালে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলিও ছুড়ে সন্ত্রাসীরা। পাল্টা গুলি ছুড়ে পুলিশ।

শেষ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তারে সক্ষম হয় মুলাদী থানা পুলিশ।

এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে ২টি পাইপগান, ৬টি কার্তুজ, ৩টি গুলির খোসা, ৩টি স্প্রিংযুক্ত এসএস স্টিলের চিকন রড, ৩টি লোহার তৈরি রামদা, ৪টি কিরিচ জব্দ করা হয়।

শনিবার (১৬ সেপ্টেম্বর) হিজলা থানার চরগৌরবদী ইউনিয়নের কানাবগীর চরে এ অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন –  মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের চর কমিশনার গ্ৰামের আবুল কালাম সরদারের দুই ছেলে মো. কামাল সরদার (৪০) ও মো. জামাল সরদার (৩৫), একই এলাকার মুজাহার সরদারের ছেলে মো. মানিক সরদার (৪২) ও ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের কন্দ্রকপুর গ্ৰামের মো. আলম মীর (৫০), মো. মাসুম সরদার (২৬), মো. জুয়েল বেপারী (৩৫), মো. মেহেদী হাসান মাঝি (২২)।

রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বরিশাল পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিজলার কানাবগীর চরে অভিযান চালায় মুলাদী থানা পুলিশ। এ সময় জনৈক রাজীব চৌধুরী চর পাহারা ঘরের কাছাকাছি পৌঁছালে সেখানে অবস্থানরত সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে পুলিশ তাদের ঘিরে ফেলে। এ সময় একটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্ৰেপ্তার করা হয়। একই সময় ঘরের অপর পাশ থেকে আরও একজন সন্ত্রাসীকে আরেকটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গ্ৰেপ্তার করা হয়। ঘরের মধ্যে থেকে পালানোর চেষ্টাকালে আরও চারজন দুষ্কৃতিকারীকে গ্ৰেপ্তার করে পুলিশ।

পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির জন্য জড়ো হয়েছিল। তাদের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD