রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
পরকীয়া প্রেমিকের ধাক্কায় গৃহবধূর শ্বশুর মৃত্যু

পরকীয়া প্রেমিকের ধাক্কায় গৃহবধূর শ্বশুর মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পরকীয়া প্রেমিকের ধাক্কায় গৃহবধূর শ্বশুর আমির আলীর (৬০) মৃত্যু হয়েছে। অভিযুক্ত প্রেমিক কছিম উদ্দিনকে (৩৬) আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের দক্ষিণ জাওরানী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আটক প্রেমিক কছিম উদ্দিন ভেলাগুড়ি ইউনিয়নের দক্ষিণ জাওরানী গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মৃত আমির আলীর ছেলে কাজের সন্ধানে ঢাকায় থাকায় ছেলের বউ তার তিন সন্তানকে নিয়ে বাড়িতে থাকেন। স্বামী বাড়িতে না থাকার সুযোগে প্রতিবেশী কছিম উদ্দিনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই গৃহবধূ। প্রায় রাতেই কছিম উদ্দিন ওই গৃহবধূর ঘরে যাতায়াত করতেন।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দিনগত মধ্যরাতে গৃহবধূর ঘরে প্রবেশ করেন কছিম উদ্দিন। বিষয়টি টের পেয়ে গৃহবধূর শ্বশুর আমির আলী ওই ঘরের দরজা বন্ধ করে প্রতিবেশীদের খবর দেন। এ সময় ঘরের দরজা ভেঙে কছিম উদ্দিন বাইরে বের হতে চেষ্টা করলে আমির আলীর সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে বুকে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূর শ্বশুর আমির আলী। স্থানীয়রা কছিম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

জিজ্ঞাসাবাদের জন্য ওই গৃহবধূকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আমির আলীর মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নিহতের পরিবার সূত্রে জানা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD