শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Sharing is caring!

অনলাইন ডেক্স: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এইচ এম ইশতিয়াক মামুন সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত দুই শিশু হলো- মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের স্বপন মিয়ার মেয়ে ফাতেমা বেগম (৪) ও ইটাখোলা গ্রামের রুবেশ দেবনাথের মেয়ে নিলিমা দেবনাথ (২)।

দুই শিশুর পরিবারের বরাত দিয়ে ডা. ইশতিয়াক মামুন জানান, ফাতেমা খেলা করার সময় তাদের বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে পরিবারের সবার অগোচরে পানিতে পড়ে যায় শিশু নীলিমা। পরে তাকেও উদ্ধার করে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় বলেও জানান ডা. ইশতিয়াক মামুন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD