মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালীতে হোটেলের রুম ভাড়া নিয়ে ৩ টি টিভি নিয়ে উধাও।

পটুয়াখালীতে হোটেলের রুম ভাড়া নিয়ে ৩ টি টিভি নিয়ে উধাও।

Sharing is caring!

হেলাল আহম্মেদ (রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী সদর পৌরসভার ফায়ার সার্ভিস রোড সংলগ্ন আলামিন টাওয়ার এর নবম তলায় অবস্থিত আবাসিক হোটেল সিটি সেন্টারের তিনটি রুম থেকে ৩২ ইঞ্চির ওয়াল্টন কোম্পানির স্মার্ট টিভি চুরি হয়ে যাওয়া ঘটনা ঘটেছে। যার আনুমানিক মূল্য ৬৭ হাজার পাঁচশত টাকা। গত ১৫ সেপ্টেম্বর দুপুর ১.২০ মিনিটের সময় পটুয়াখালী শহরস্থ আলামিন টাওয়ার এ ঘটনাটি ঘটে । এই চুরির ঘটনাকে কেন্দ্র করে হোটেল মালিক মোঃ রাসেল গাজী বাদী হয়ে পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানাযায়, গত ১৫ সেপ্টঃ দুপুর অনুমান ১টা ২০ মিনিটে মোঃ ইশতিয়াক হোসেন সুমন নামে এক ব্যক্তি সিটি সেন্টার হোটেলে আসে । এবং হোটেলের ১০৪,১০৫ ও ১০৬ রুম গুলো ৩৫০০ টাকায় ভাড়া নেয়। এরপর একই তারিখ দুপর ১টা ৫০ মিনিটে হোটেলের ম্যানেজার রুমে আগত ব্যক্তিদের খোঁজ নিতে রুমে প্রবেশ করে। রুমে ঢুকতেই কাউকে খুঁজে না-পেয়ে সন্দেহ বেড়ে যার।এবং তিনি রুম গুলো ভালোকরে চেক করতে গিয়ে দেখে প্রতিটি কক্ষে থাকা ৩২ ইঞ্চি ওয়াল্টন কোম্পানির স্মার্ট টিভি নেই। পরক্ষণে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজগুলো পর্যালচলা করে দেখে মোঃ ইশতিয়াক হোসেন সুমন ও তার সাথে আসা সহোযোগিরা পর্যায়ক্রে তিনটি টিভি নিয়ে বেড়িয়ে যায়।

এবিষয় হোটেল মালিক রাসেল বলেন, আমার ম্যানেজার এই চুরির বিষয়টি আমাকে অবগত করে। আমি তৎক্ষনাৎ চোরগুল ধরতে বেড়িয়ে যাই। কিন্তু কোথাও তাদের হদিস মেলেনি। তবে রুম বুকিং দেয়ার সময় একজন ব্যক্তির জাতীয় পরিচয় পত্র পাওয়া যায়। পরিচয় পত্রের সূত্রে জানাযায়, মোঃ ইশতিয়াক হোসেন সুমন, খুলনা জেলার সদর সিটি করপোরেশনের ১ নং ওয়ার্ডের নিরালা সবুজবাগ এলাকার বাসিন্দা। যার বাবার নাম- দেলোয়ার হোসেন এবং মাতার নাম জোছনা বেগম। তিনি আরো বলেন, আমি ইতিমধ্যে পটুয়াখালী সদর থানায় অভিযোগ করেছি । পাশাপাশি চোর শনাক্ত করার জন্য হোটেলের সিসি ফুটেজ সহ সকল তথ্য থানাপুলিশকে দেয়া হয়েছে। এ বিষয় পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন বলেন, হোটেল মালিক থানায় লিখিত অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি তদন্ত সাপেক্ষে অবশ্যই আইনি পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD