বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
নিজ ঘরে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

নিজ ঘরে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার পৌর এলাকায় নিজ ঘরে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মোসা. ফারজানা আক্তার (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে জেলা শহরের ক্রোক প্রাইমারি এলাকা থেকে মরদেহেটি উদ্ধার করা হয়।

নিহত ফারজানা ওই এলাকার ফোরকান মুন্সির মেয়ে। শিশুটি ডিকেপি স্কুলে সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত ছিল।

এ ব্যাপারে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান জানান, এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জাতীয় জরুরিসেবা ৯৯৯ -এ কল করে পুলিশকে জানায় এক ব্যক্তি।

পরে ঘটনাস্থল থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে এটি আত্মহত্যা না কি খুন তা মর্গের প্রতিবেদন ও তদন্তে বেরিয়ে আসবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD