মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

Sharing is caring!

অনলাইন ডেক্স: দীর্ঘ পাঁচ বছর পর পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এতে আহ্বায়ক মেহেদী হাসান শামীম ও সদস্য সচিব জাকারিয়া আহমেদসহ ২১ জনকে দায়িত্ব দিয়ে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তথ্য জমা দিতে বলা হয়েছে।

এদিকে দীর্ঘ বছর পর ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন দেওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নেতাকর্মীরা মনে করছেন, কমিটি দেওয়ায় বিএনপির আগামীর রাজনৈতিক আন্দোলন আরও বেগবান হবে।

জানা গেছে, কমিটির খুশিতে পটুয়াখালী জেলার মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ করছেন ছাত্রদলের কর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD