সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
এএসআইয়ের নামে ধর্ষণ মামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

এএসআইয়ের নামে ধর্ষণ মামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠির রাজাপুরের মোল্লারহাট গ্রামের স্বামী পরিত্যক্ত এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগে আল আলামিন মোল্লা (৪২) নামে এক এএসআই বিরুদ্ধে ঝালকাঠি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই নারী।

মামলাটি আমলে নিয়ে আদালতের বিচারক মো. আব্দুল হামিদ পিরোজপুর পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে মামলার বাদীর আইনজীবী খান শহীদুল ইসলাম জানান।

আসামি আলামিন পটুয়াখালির দুমকি উপজেলার উত্তর মুড়াদিয়া গ্রামের ইউনুচ মোল্লার ছেলে। তিনি বরিশালের মুলাদি থানায় কর্মরত রয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদী ওই নারী।

মামলা সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধ নিয়ে ২০২২ সালের ১৩ ডিসেম্বর রাজাপুর থানার এএসআই আলামিনের কাছে অভিযোগ জানাতে গেলে তার সঙ্গে পরিচয় হয়। ওই ঘটনার সূত্র ধরে বিভিন্ন সময় তার সঙ্গে ফোন ও থানায় এনে যোগাযোগ শুরু করে এবং বিভিন্ন সময় কুপ্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্কে তৈরি করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই বছরের ১৬ ডিসেম্বর এক ব্যক্তিকে কাজি সাজিয়ে কয়েকটি নীল কাগজে সই নিয়ে বিয়ে হয়ে গেছে বলে জানায়।

ওই রাত থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত এএসআই আলামিন রাজাপুর ও নলছিটি থানায় কর্মরত থাকাকালীন ওই নারীকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানের হোটেলে নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে স্ত্রীর স্বীকৃতি ও তার কাছে বাসা ভাড়া নিয়ে রাখার দাবি করলে তাকে নির্যাতন করে যোগাযোগ বন্ধ করে দেয়।

এ বিষয়ে এএসআই আলামিনের ব্যবহৃত মোবাইলে একাধিক বার কল দিলে তিনি ফোন কেটে দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD