মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
এইচএসসি পরীক্ষায় নকল করায় ৪ শিক্ষার্থী বহিষ্কার

এইচএসসি পরীক্ষায় নকল করায় ৪ শিক্ষার্থী বহিষ্কার

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরের কাউখালীতে এইচএসসি ও সমমানের পরীক্ষায় নকল করায় চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে চার শিক্ষককে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় (কারিগরি) ও কাউখালী কেন্দ্রীয় আলিম পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান এ আদেশ দেন।

যেসব কক্ষের পরীক্ষার্থীদের বহিষ্কার করা হয়েছে, সেসব কক্ষে দায়িত্ব পালন করা নাঙ্গুলী নেছারিয়া ফাজিল মাদরাসার শিক্ষক আনোয়ার হোসেন ও জামান, দারুচ্ছুন্নাত জামেয়া এ ইসলামিয়া ফাজিল মাদরাসার শিক্ষক আবু জাফর ও বিজয়নগর ইসলামীয়া আলিম মাদরাসার শিক্ষক হাবিবুল্লাহ মেজবাহকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

কাঁঠালিয়া পি জি এস কারিগরি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মো. নাসির উদ্দিন আহমেদ বলেন, এইচএসসির (কারিগরি) ব্যবসায় সংগঠন বিষয়ের পরীক্ষা চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্র পরিদর্শনে আসেন। সেখানে নকল করার সময় কাঁঠালিয়া কারিগরি কলেজের দুই পরীক্ষার্থীকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। পরে তাদের বহিষ্কারের আদেশ দেন ম্যাজিস্ট্রেট।

কাউখালী কেন্দ্রীয় আলিম মাদরাসার অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মাওলানা হোসাইন বলেন, আলিমের হাদিস বিষয়ের পরীক্ষা চলাকালে জোলাগাতী ইসলামিয়া ফাজিল মাদরাসা ও কাউখালী কেন্দ্রীয় আলিম মাদরাসার দুই পরীক্ষার্থীকে নকলসহ ধরেন ম্যাজিস্ট্রেট। পরে তাদের বহিষ্কার করা হয়। এছাড়া ওই সব কক্ষে সেই সময় দায়িত্ব পালন করা চার শিক্ষককে শোকজ নোটিশ দেওয়া হয়।

কেন্দ্র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ বায়েজিদুর রহমান বলেন, এইচএসসি ও আলিম পরীক্ষার কেন্দ্র দুটিতে দায়িত্বে থাকা শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে নকল করায় চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD