সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
২৪ হাজার ইয়াবাসহ ধরা, মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন

২৪ হাজার ইয়াবাসহ ধরা, মামলায় দুই ব্যক্তির যাবজ্জীবন

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠিতে মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রুস্তম আলী।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর জব্বার এলাকার মৃত খুরশিদ আলমের ছেলে মো. বেলায়েত হোসেন (৪২) ও কক্সবাজারের টেকনাফের পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. নির আহমেদ ওরফে মনির (৪৩)। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক ছিলেন।

জানা গেছে, ২০২১ সালের ৪ এপ্রিল বিকেল পৌনে ৪টার দিকে বরিশাল র‌্যাব-৮ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ঝালকাঠি শহরের আবাসিক হোটেল আরাফাতের চার তলার ৪০৪ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করে। এ সময় বেলায়েত ও মনিরকে তল্লাশি করে ২৪ হাজার ৪০০টি ইয়াবা ট্যাবলেটসহ নগদ ৮১ হাজার ৮৩০ টাকা টাকা জব্দ করা হয়। এ ঘটনায় ওইদিন র‌্যাব-৮ এর ডিএডি মো. সাইফুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

পরে একই বছরের ২৬ সেপ্টেম্বর ঝালকাঠি সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনসারুল হক ও র‌্যাব-৮ এর উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার বিশ্বাস যৌথভাবে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। আদালত আসামিদের বিরুদ্ধে ২০২২ সালের ২০ জানুয়ারি অভিযোগ গঠন করেন। এরপর ১০ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে এ রায় ঘোষণা করা হয়।

এতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আবদুল মান্নান রসুল ও আসামিপক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD