শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে সাংবাদিকদের উপর হামলা করায় মানববন্ধন অনুষ্ঠিত

বরিশালে সাংবাদিকদের উপর হামলা করায় মানববন্ধন অনুষ্ঠিত

Sharing is caring!

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে সংবাদ সংগ্রহকালে সাত সাংবাদিকের ওপর চিকিৎসকদের হামলার বিচার চেয়ে মানববন্ধন করেছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি)। এ সময় ১০ দিনের আল্টিমেটাম দেন নেতৃবৃন্দ।

বুধবার ৩০ আগস্ট বেলা সাড়ে ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই কর্মসূচি পালিত হয়। সংগঠ‌নের সভাপ‌তি স্বপন খন্দকা‌রের সভাপ‌তি‌ত্বে মানববন্ধনে বক্তব্য দেন ব‌রিশাল প্রেসক্লাবের সা‌বেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহামুদ, রিপোর্টার্স ইউনিটির সভাপ‌তি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সাংবাদিক অপূর্ব অপু, কামরুল আহসান দৈনিক দক্ষিণ বঙ্গ পএিকার সম্পাদক সাইদুর রহমান সাঈদ প্রমুখ।

বক্তারা সাংবা‌দিক‌দের ওপর হামলাকারী ডা. প্রবীর কুমার সাহা ও ডা. সৈয়দ বা‌কি বিল্লাহ‌কে বিচা‌রের আওতায় এনে স্বাস্থ্য মন্ত্রণালয়‌কে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আগামী ৯ সেপ্টেম্ব‌রের মধ্যে দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা না হলে কঠোর কর্মসূচির ডাক দিবে সাংবাদিক ইউনিয়ন। উল্লেখ্য, গত ২৬শে আগস্ট দুপু‌রে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লে‌জে সংবাদ সংগ্রহকা‌লে সাতজন সাংবা‌দি‌কের ওপর হামলা চালায় চিকিৎসকরা।

মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রীকে র্যাগিংয়ের ঘটনায় দুই ছাত্রলীগ কর্মীকে বাঁচাতেই এই হামলা বলে অভিযোগ সাংবাদিকদের।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD