রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দলীয় শৃঙ্খলা ভেঙ্গেও ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী

দলীয় শৃঙ্খলা ভেঙ্গেও ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী

Sharing is caring!

অনলাইন ডেক্স: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাংগঠনিক নির্দেশনা তথা বি এন পির চলমান আন্দোলন কে বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে বাবুগঞ্জ উপজেলার ১ নং বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়ন যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বারবার অংশগ্রহণকারী মোঃ ফারুক হোসেন মোল্লা আবারো যুবদলের শীর্ষ পদ সভাপতির আসন পাকাপোক্ত করতে দৌড়ঝাঁপ শুরু করেছেন ।

বি এন পির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বর্তমান ফ্যাসিবাদী সরকারের অধীনে অনুষ্ঠিত যেকোন নির্বাচনে অংশগ্রহণকারী কে লিখিতভাবে আজীবন বহিস্কার করা হলেও স্থানীয় আওয়ামীলীগ নেতাদের ছত্রছায়ায় আশ্রয় নেয়া ফারুক হোসেন মোল্লা বহাল তবিয়তে ইউনিয়ন যুবদলের সভাপতির পদ বাগাতে কেন্দ্রীয় এবং স্থানীয় যুবদলের নেতৃবৃন্দের মাধ্যমে দেন দরবার চালিয়ে যাচ্ছেন ।

যার ফলে মামলা হামলার শিকার তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী কর্মীরা কোনঠাসা হয়ে পরেছে ।ফ্যাসিবাদী আওয়ামী সরকার কে ক্ষমতা থেকে হটিয়ে অবরুদ্ধ গণতন্ত্র কে মুক্ত করতে আগামী দিনের কঠিন আন্দোলন সংগ্রামে সফলতা পেতে আঁতাতকারী ফারুক মোল্লাদের মত খোলস পাল্টানো নেতাকর্মীদের দল থেকে অবিলম্বে বহিস্কার চায় তৃণমূলের নেতাকর্মীরা ।

হাইকমান্ডের নির্দেশ অমান্য করে আওয়ামী লীগের ছত্রছায়ায় বারবার ইউপি নির্বাচনে অংশ নিলেও বি এন পি নামধারী ফারুক হোসেন মোল্লা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করায় তৃণমূলের কর্মীরা মনে করে , এই সমস্ত লোককে যদি বিএনপিতে স্থান দেওয়া হয় তাহলে বিএনপি কোনঠাসা হয়ে পড়বে , তাই সাধারণ কর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে কিভাবে এই দলে ফারুক মোল্লার মত লোক যুবদলের সভাপতি প্রার্থী হতে পারে যে কিনা বিগত ৩ বছর ধরে ইউনিয়ন যুবদলের দায়িত্বশীল পদে থাকার পরেও দলীয় কর্মসূচী মিছিল মিটিং এ অংশ নেননি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD