শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
পটুয়াখালীতে ৯০ বছর বয়সী রিজিয়া বেগম প্রধানমন্ত্রীর কাছে ঘর চায়

পটুয়াখালীতে ৯০ বছর বয়সী রিজিয়া বেগম প্রধানমন্ত্রীর কাছে ঘর চায়

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের কেশবপুর গ্রামের ৯০ বছর বয়েসী অসহায় হতদরিদ্র রিজিয়া বেগম প্রধানমন্ত্রীর কাছে ঘর চায়।

খোঁজ নিয়ে জানাযায়, রিজিয়া বেগম জৈনকাঠি কেশবপুর গ্রামের মৃত মকরম হাওলাদারে স্ত্রী। গত ৩৫ বছর পূর্বে মকরম পরলোকগমন করেন। রেখে যান দুটি ছেলে ও দুটি কন্যা সন্তান। অসহায় রিজিয়া বেগম স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরেন। অবহেলা ও দারিদ্রতার কষাঘাতে দুটি ছেলে ও একটি কন্যা সন্তান চলে যায় না ফেরার দেশে।

এরপর স্বামীর মৃত্যু পূর্বে রেখে যাওয়া শেষ সম্ভবটুকু বিক্রি করে একটি মাত্র কন্যা সন্তান কে বিবাহ দিয়ে নিঃস্ব হয়ে যায় রিজিয়া বেগম। জীবন যুদ্ধে রিজিয়া এখন তিন বেলা খেতে পারেনা।

নেই কোন চিকিৎসা ব্যবস্থা। রিজিয়ার বর্তমান পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন, বাবা এই দুনিয়ায় আমার আপন কেউ নাই। বাড়ির আশপাশের মানুষের বাড়ি থেকে যা পাই তাই খাই। হুনছি হাসিনা সরকার সবাইরে ঘর দেয়, কই আমি তো একটা ঘড় পাইনাই। আমনেরা আমার বাবা আমনেরা আমারে একটা ঘর আইনা দেন আমি বাচতে চাই। স্থানীয়রা বলেন, প্রকৃত অর্থে যাদের ঘর পাওয়ার কথা তারা পায়নি।

তাছাড়া রিজিয়া বেগম বয়সের ভারে নিজের খাবার সংগ্রহের সক্ষমতা ও হারিয়ে ফেলেছে । এখন আল্লাহ ছাড়া রিজিয়ার কেউ নেই বলে জানান তারা। বিষটি নিয়ে পটুয়াখালী জেলার মানবিক জেলা প্রশাসক নুর কুতুবুল আলমকে অবহিত করলে নড়েচড়ে বসে পটুয়াখালী সদর উপজেলা প্রশাসন। যার ফলে জৈনকাঠি ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. মহসিন ঘটনাস্থল পরিদর্শন করে।

এবং অসহায় রিজিয়া বেগমের খোঁজ খবর নেয়। পাশাপাশি রিজিয়া বেগমের জরাজীর্ণ ঘর মেরামতের জন্য আশ্বাস দিয়ে যান। স্থানীয় চেয়ারম্যান বলেন, অসহায় রিজিয়া বেগম ঘর পাওয়ার যোগ্য। এব্যপারে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।

এরপর থেকে প্রতিদিন ৯০ বছর বয়সী রিজিয়া, দুমুঠো খাবার ও একটি ঘরের আসায় প্রহর গুনছে। পাশাপাশি পটুয়াখালী জেলার মানবিক জেলা প্রশাসক নুর কুতুবুল আলম অসহায় রিজিয়া বেগমের খোঁজ নেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD