মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সড়ক ভেঙে নদীতে, চলাচলে ভোগান্তি

সড়ক ভেঙে নদীতে, চলাচলে ভোগান্তি

Sharing is caring!

অনলাইন ডেক্স: ভারী বর্ষণ আর জোয়ারে পানি বৃদ্ধির কারণে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী বাজার রক্ষা বাঁধ খাকদোন নদীতে ধসে পড়ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এক সপ্তাহের টানা বর্ষণের কারণে চান্দখালী বাজারের পশ্চিম পাশের সড়কটি ধসে খাকদোন নদীতে বিলীন হয়েছে।

ভাঙা সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে পথচারী, স্কুলশিক্ষার্থী,ও যানবাহন চলাচল করছে। দ্রুত এই সড়কটি মেরামত করা প্রয়োজন।

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা গেছে, অতি বর্ষণের কারণে উপজেলার চান্দখালী বাজার রক্ষা বাঁধের ৫০ মিটার বাধ ধসে খাকদোন নদীতে বিলীন হয়েছে। ভাঙা স্থান দ্রুত সংস্কার করা হবে। বরগুনায় ২২টি পোল্ডারে ৮০৫ কিলোমিটার বাঁধ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, চান্দখালী বাজারের দক্ষিণ মাথার বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি অতিবর্ষণের কারণে ধসে নদীতে বিলীন হয়েছে। সেই সঙ্গে চান্দখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে জানান এলাকার বাসিন্দারা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বেতাগী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাকসুদুর রহমান বলেন, সড়ক নদীতে ধসে পড়ার বিষয়টি বরগুনা নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। অল্প সময়ের মধ্যে কাজ শুরু হবে।

স্থানীয় বাসিন্দা আফজাল ও তার চাচা মিলন গাজী বলেন, চলতি মাসের প্রথম দিকে টানা বর্ষণের কারণে চান্দখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়টির পাশের রাস্তাটি ধসে পরছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক শিশু শিক্ষার্থী চলাচল করে। তারা এখন এই পথ দিয়ে স্কুলে আসা-যাওয়া করতে চায়না।

চান্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আল আমিন হিরা বলেন, এই ভাঙা সড়ক দিয়ে আমাদের প্রতিষ্ঠানের ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা আসা-যাওয়া করে। কোনো দুর্ঘটনা ঘটার আগেই এই ভাঙা স্থানটি মেরামত করা প্রয়োজন।

চান্দখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান বলেন, সড়কের ভাঙা স্থান পরির্দশন করেছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা ভাঙা জায়গা মেপে নিয়েছেন। তারা বলছেন অল্প কয়েক দিনের মধ্যে কাজ শুরু হবে। ভাঙনের কারণে আমাদের বিদ্যালয়ের সীমানা প্রাচীরে দেয়াল ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব বলেন, ভাঙন স্থানটি সরেজমিনে পরিদর্শন করেছি। ইতোমধ্যে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং জরুরি মেরামতের জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD