মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ
রাস্তার পাশে সন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী

রাস্তার পাশে সন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী

Sharing is caring!

অনলাইন ডেক্স: পিরোজপুরের ভান্ডারিয়ায় রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন এক নারী একটি ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

রোববার (২৭ আগস্ট) সকালে পৌর শহরের ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে এ সন্তানের জন্ম দেন।

পরে থানা পুলিশের সহায়তায় ঘটনাস্থল থেকে মা ও নবজাতককে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে নবজাতকটির বাবা কে, সে বিষয়ে নিশ্চিত করে বলতে পারছেন না ওই প্রতিবন্ধী নারী বা স্থানীয়দের কেউ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই মানসিক ভারসাম্যহীন নারী ভান্ডারিয়া উপজেলা সদর সহ বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। আশপাশের দোকান থেকে খাবার খেয়ে জীবনযাপন করতেন। আজ সকালে রাস্তার পাশে ওই নারী একটি পুত্র সন্তানের জন্ম দেন। খবর পেয়ে পুলিশের একটি গাড়ি এসে ওই নারী ও নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারা দুজনেই সুস্থ আছে।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কামাল হোসেন মোবাইল ফোনে জানান, প্রসূতি ও নবজাতকের যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুজ্জামান বলেন, সকালে মানসিক ভারসাম্যহীন ওই নারী একটি ফুটফুটে ছেলে সন্তান জন্ম দিয়েছেন। এই সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে  সমাজসেবা অধিদপ্তরে আশ্রয়ের জন্য সহায়তা চাওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD