শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
ঝালকাঠিতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

ঝালকাঠিতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠিতে মাদক মামলায় মো. আবদুস সবুর মণ্ডল (৫২) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৭ আগস্ট) দুপুরের দিকে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. বেলায়েত হোসেন।

দণ্ডপ্রাপ্ত সবুর মণ্ডল সাতক্ষীরা জেলা সদর উপজেলার পলাশপোল এলাকার আবু বক্কর মণ্ডলের ছেলে। এ রায় ঘোষণার সময় তিনি (সবুর) পলাতক ছিলেন।

এ মামলায় সাতক্ষীরার বালিয়াডাঙ্গা এলাকার মোহাম্মদ গাজী (৩৪) নামে আরেক আসামিকে খালাস করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের কৌশলী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আ স ম মুস্তাফিজুর রহমান মনু জানান, গোপন তথ্যের ভিত্তিতে ২০১৬ সালের ২৮ জানুয়ারি ভোরে বরিশাল ১০ম আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি দল ঝালকাঠি শহরতলীর গাবখান টোল প্লাজায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে আসামি সবুর মণ্ডলসহ দু’জনকে একটি মহেন্দ্র পিকআপভ্যানসহ আটক করে। পরে পিকআপভ্যানের ইঞ্জিনের সঙ্গে বিশেষ কৌশলে আটকানো অবস্থায় ৩০৫ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ।

ওইদিন বরিশাল আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মাদ আবু খায়ের বাদী হয়ে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ০১ মার্চ মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। সাতজন সাক্ষীর সাক্ষ্যর ভিত্তিতে আদালতের বিচারক রোববার এ রায় দেন।

আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD