সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
সমিতির ৬২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কর্মী কারাগারে

সমিতির ৬২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে কর্মী কারাগারে

Sharing is caring!

অনলাইন ডেক্স: ঝালকাঠিতে ১৪টি পল্লী উন্নয়ন মহিলা সমিতির ১৩৫ জন সুবিধাভোগী সদস্যের ৬২ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ইয়াসমিন আক্তার নামে এক মাঠ কর্মীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গত ১৩ আগস্ট সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিথুন মিস্ত্রি বাদী হয়ে ঝালকাঠি থানায় ইয়াসমিনের নামে এ মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আরেফিন ইসলাম শনিবার দুপুরে ইয়াসমিন আক্তারকে গ্রেপ্তার করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় ইয়াসমিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার।

জানা গেছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) মাঠ সংগঠক ইয়াসমিন আক্তার ১৪টি পল্লী উন্নয়ন মহিলা সমিতির ১৩৫ জন সুবিধাভোগী সদস্যের কাছ থেকে ৬২ লাখ ৫৫ হাজার টাকা আত্মসাৎ করেন। এর মধ্যে ৭২ জনের চেক জালিয়াতি করে গ্রাহকের ব্যাংক হিসাব থেকে টাকা তুলে নেন। এ ঘটনা জানাজানি হলে টাকা আত্মসাতের পর থেকে তিনি নিজেও আত্মগোপনে চলে যান।

ইয়াসমিন আক্তার বরগুনা জেলার বামনা উপজেলার মো. হাবিবুল্লার মেয়ে। তিনি উত্তর বৈদারাপুরের পাঁচ লাখ ২০ হাজার, চাঁদপুরার চার লাখ ২০ হাজার, বেরপাশার ৭০ হাজার, উত্তর নৈকাঠির তিন লাখ ৮০ হাজার, সারেঙ্গলের দুই লাখ ৪০ হাজার, প্রতাপমহলের ১০ লাখ ৮৫ হাজার, পোনাবালিয়ার পাঁচ লাখ ৯৫ হাজার, হাজরাগাতির ছয় লাখ ৬০ হাজার, দেউলকাঠির দুই লাখ, উত্তর বৈদারাপুরের এক লাখ ৪০ হাজার, উত্তর গাবখানের এক লাখ ৮০ হাজার, দক্ষিণ গাবখানের চার লাখ ৪০ হাজার, পশ্চিম গাবখানের পাঁচ লাখ ৪০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ব্যক্তিগতভাবে অনেকের কাছ থেকে ধার হিসেবে নেওয়া টাকাসহ প্রায় কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ঝালকাঠি থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন, টাকা আত্মসাতের মামলায় বিআরডিবির মাঠ কর্মী ইয়াসমিন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD