বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে কারাদণ্ড

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে কারাদণ্ড

Sharing is caring!

অনলাইন ডেক্স: বরগুনার বিষখালী নদীর বেতাগী অংশে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই শ্রমিককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ড্রেজার মালিক সুনীলকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের বিষখালী নদীর বদনিখালী চরের উত্তর পাশে এ অভিযান চালান  উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার উপস্থিত ছিলেন।

এসময় বালু উত্তোলনের দায়ে ড্রেজারের শ্রমিক কাঠালিয়া উপজেলার ছেনাউডা গ্রামের মো. জাহাঙ্গীর (৩৫) ও পটুয়াখালী সদর উপজেলার ছোট বিগাই গ্রামের মো. রাহাদ (৩২) প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার এ আদেশ দেন।

এর আগে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদের নেতৃত্বে নদীতে অভিযান চালিয়ে সকালে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে তাদের আটক করা হয়। এ সময় একটি বলগেট জাহাজ ও একটি ড্রেজার জাহাজ জব্দ করেন।

সহকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজন ড্রেজার শ্রমিককে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং লেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও, গত শনিবার (১৯ আগস্ট) বরগুনার বিষখালী নদীর বেতাগী অংশে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মনির হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আহমেদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD